ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তৃতার সময় হঠাৎ দুইবার মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৯৩ বার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে সভাপতি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে যখন তিনি বক্তব্য দিতে মঞ্চের ডায়াসে এসেছিলেন তখন ঘটনাটি ঘটে ।

কিছুক্ষণ কথা বলার পরই আবারও হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন ডা.শফিকুর রহমান । সঙ্গে সঙ্গেই মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। উপস্থিত সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই ডা. শফিকুর রহমান উঠে আবার দাঁড়ান।

এরপর তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গেলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর একটু সুস্থতা অনুভব করলে মঞ্চে বসেই তার শেষ বক্তব্য আবার শুরু করেন।

অসুস্থ হওয়ার আগে জামায়াত আমির তার বক্তব্যে বলেন, ‘২৪-এ আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বক্তৃতার সময় হঠাৎ দুইবার মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান

আপডেট টাইম : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫