ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৭৪ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কীসের ইঙ্গিত। এ ইঙ্গিত হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের মূলহোতা কে, সেটা জনগণ জেনে গেছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন, কিন্তু এখনো দিন-তারিখ ঠিক করেননি। দিন-তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা।’

তিনি বলেন, ‘আমরা আপনার ওপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখনো পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক

আপডেট টাইম : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫