ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না হলে শুক্রবার লং মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৮ বার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার ভেতর গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে দলটির আহ্বায় নাহিদ ইসলাম।

বুধবার ( ১৬ জুলাই) খুলনার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের ঘোষণা দেন তিনি।

নাহিদ বলেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হুই, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে।’

তিনি বলেন, ‘পরে আমরা খুলনা চলে আসি এবং শরীয়তপুরে আমাদের পূর্বনির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি। আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

‘জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে,’ বলেন তিনি।

নাহিদ আরও বলেন, ‘আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না হলে শুক্রবার লং মার্চ

আপডেট টাইম : ১০:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫