ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে জানালেন আফরোজা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৫৯ বার

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে তা জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। তার মতে, জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এর মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপি আয়োজিত জনসভা এবং নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে মঙ্গলবার সকালে আখাউড়ায় এসে যুগান্তরকে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি কোনো সংশয় থাকবে না। রাষ্ট্রের মালিক হলো জনগণ, সুতরাং জনগণের পছন্দে আগামীর সরকার নির্বাচিত হলে তবেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, ‘সময় হলেই তারেক রহমান দেশে আসবেন। তখন সবাই দেখতে পাবেন।’

এর আগে মঙ্গলবার সকালে আফরোজা আব্বাস দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান। উপজেলা জাতীয়তাবাদী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে গণতন্ত্র কীভাবে ফিরবে জানালেন আফরোজা আব্বাস

আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫