ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

আমি কারও কাছে পদ চাইনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
  • ৩৯৩ বার

আওয়ামী লীগের কাউন্সিলে কারও কাছে কোনো পদ চাননি বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

সোহেল তাজ আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে তার দেশে আসা এবং দলের গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হচ্ছে এমন আগাম বার্তা দিয়ে গণমাধ্যমে আসা সংবাদেরও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আপনাদের মন্তব্য এবং পত্রপত্রিকার কিছু সংবাদ পড়ে আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে, অনেকের ধারণা আওয়ামী লীগ কাউন্সিলে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে।’

এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে, আমি দেশে ফিরেছি কাউন্সিলের কারণে।

সোহেল তাজ আরও লেখেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই যে, এ সকল ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারো কাছে চাই নাই এবং আশাও করি নাই। কারণ বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।’

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন।কাউন্সিলের আগ মুহূর্তে তার আগমন গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠে।অনেকেই ধারণা করেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সোহেল তাজ, যা ফেসবুকের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

আমি কারও কাছে পদ চাইনি

আপডেট টাইম : ১১:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬