ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

অ্যাপলের ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে আইওএস ২৬ সহ ১৩টি বড় ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ২০৫ বার

অ্যাপল তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫-এ একগুচ্ছ চমকপ্রদ হালনাগাদ ও নতুন ফিচার উন্মোচন করেছে। এবারের মূল আকর্ষণ ছিল অপারেটিং সিস্টেমের নতুন ডিজাইন, আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস ও ভিশন প্রো এর জন্য উন্নত ফিচার, এবং অ্যাপলের-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা।

১. অপারেটিং সিস্টেম এখন থেকে বছরের নামে

অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশনওএস সংস্করণগুলো প্রকাশের পরের বছরের নাম অনুযায়ী পরিচিত হবে। যেমন: আইওএস ২৬, ম্যাকওএস ২৬, আইপ্যাডওএস ২৬ ইত্যাদি।

এই নতুন সংস্করণগুলোর ডেভেলপার বেটা এখনই পাওয়া যাচ্ছে এবং সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে ২০২৫ সালের শেষ দিকে।

২. ‘লিকুইড গ্লাস’ ডিজাইন আপডেট

আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস ও ওয়াচওএস এ আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন। এতে বাটন, স্লাইডার, সুইচ ও টেক্সটে থাকবে স্বচ্ছতা, যার ফলে ওয়ালপেপারের পেছনের দৃশ্য আরও স্পষ্টভাবে দেখা যাবে। আইওএস ১৬-এর লকস্ক্রিনেও এই ডিজাইন থাকছে, যা তারিখ, সময় ও নোটিফিকেশন প্রিভিউতে দৃশ্যমান হবে। এটি আইওএস ৭ এর পর সবচেয়ে বড় নকশাগত পরিবর্তন।

৩. ক্যামেরা, সাফারি ও ফোন অ্যাপের নতুন রূপ

আইওএস ২৬-এ অ্যাপলের মূল কিছু অ্যাপে এসেছে বড় পরিবর্তন। সাফারি এখন পুরো স্ক্রিন জুড়ে ওয়েবপেজ দেখাবে। ক্যামেরা অ্যাপে থাকছে সহজ লেআউট, যেখানে দুটি প্রধান অপশন—‘ফটো’ ও ‘ভিডিও’। অন্য মোডগুলোর জন্য টুলবারে সোয়াইপ করলেই পাওয়া যাবে ‘স্লো মো’ ও ‘সিনেমাটিক’।

ফোন অ্যাপে এক প্যানেলে একত্রে থাকছে ‘ফেভারিটস’, ‘রিসেন্ট’ ও ‘ভয়েসমেইল’। নিচের অংশে থাকছে ‘কলস’, ‘কনটাক্টস’ ও ‘কিপ্যাড’।

৪. আইপ্যাডওএস ২৬-এ আরও উন্নত উইন্ডো ব্যবস্থাপনা

আইপ্যাডওএস ২৬-এ যুক্ত হচ্ছে ম্যাকের মতো অ্যাপ উইন্ডো রিসাইজ, ড্র্যাগ করে বিভিন্ন স্থানে রাখার সুবিধা এবং একসঙ্গে একাধিক উইন্ডো খোলার সুযোগ। নতুন মেনু বার ও উন্নত মাউস পয়েন্টার ব্যবস্থাও থাকছে।

এ ছাড়া ম্যাক-এর ‘প্রিভিউ’ অ্যাপ এবার আইপ্যাডও পাওয়া যাবে, যার মাধ্যমে ছবি ও ফাইল অ্যানোটেট করা যাবে।

৫. মেসেজ অ্যাপে ব্যাকগ্রাউন্ড ও গ্রুপ পোল

মেসেজ অ্যাপে ব্যবহারকারী এখন নিজস্ব ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। গ্রুপ চ্যাটে যুক্ত হচ্ছে পোল তৈরির সুবিধা। এ ছাড়া গ্রুপে টাইপিং ইনডিকেটর ও অজানা প্রেরকের মেসেজ আলাদা ফোল্ডারে পাঠানোর সুবিধাও থাকছে।

৬. নতুন গেমস অ্যাপ

অ্যাপল প্রথমবারের মতো চালু করছে একটি আলাদা ‘গেমস’ অ্যাপ, যেখানে অ্যাপল আর্কেড গেমসহ অন্যান্য গেম এক জায়গায় পাওয়া যাবে। ‘লাইব্রেরি’ ট্যাবে ডাউনলোড করা গেমগুলো দেখা যাবে। আর ‘প্লে টুগেদার’ অপশন ব্যবহার করে বন্ধুদের সঙ্গে খেলা যাবে।

৭. ম্যাকওএস তাহো ২৬-এ উন্নত স্পটলাইট

নতুন ম্যাকওএস তাহো ২৬-এ স্পটলাইট সার্চ আরও উন্নত হয়েছে। এখন এটি আগের চেয়ে বেশি নির্ভুল ও ব্যক্তিগতকৃত ফলাফল দেখাবে। এতে নির্দিষ্ট ফাইল, ফোল্ডার, অ্যাপ বা মেসেজ সহজে খুঁজে পাওয়া যাবে। স্পটলাইট দিয়েই এখন মেইল পাঠানো বা নোট তৈরির কাজ করা যাবে।

এ ছাড়া স্পটলাইট ব্যবহার করেই এখন ইমেইল পাঠানো বা নোট তৈরি করার মতো কাজও করা যাবে।

ম্যাকওএস ২৬-এ আসছে ফোন অ্যাপ ও নতুন গেমস অ্যাপ এবং আইফোনের-এর ‘লাইভ অ্যাকটিভিটিস’ এর সমর্থন।

৮. ভিশন প্রো-তে নতুন কন্ট্রোলার সাপোর্ট

ভিশন ওএস ১৬-এর মাধ্যমে অ্যাপল ভিশন প্রোতে এর সঙ্গে প্লেস্টেশন ভিআর ২ সেন্স এখন কন্ট্রোলার সমর্থন দেবে। । এর ফলে আরও বেশি ভিআর গেম খেলা যাবে।

নতুন স্ক্রলিং ফিচারের মাধ্যমে শুধু উপরে বা নিচে তাকিয়েই অ্যাপ নেভিগেট করা যাবে। স্প্যাশিয়াল উইজেটগুলো ব্যবহারকারীর পরিবেশের সঙ্গে একীভূত হয়ে থাকবে এবং হেডসেট পড়ার সঙ্গে সঙ্গে আবার দেখা দেবে।

৯. অ্যাপল ইন্টেলিজেন্স দিয়ে স্ক্রিন বিশ্লেষণ

আইওএস ১৬-এ অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন করা যাবে। স্ক্রিনশট নেওয়ার বাটন চেপে এআই অ্যাসিস্ট্যান্টকে ডাকলেই চ্যাটজিপিটির-এর সাহায্যে বিশ্লেষণ, সার্চ বা সাদৃশ্যপূর্ণ ছবির সন্ধান করা যাবে গুগলে।

১০. ওয়াচওএস ২৬-এ ‘নতুন গেসচার

নতুন ওয়াচওএস ২৬-এ যুক্ত হয়েছে ‘রিস্ট ফ্লিক’ গেসচার। এই ফিচারের মাধ্যমে কনুই ঘুরিয়ে নোটিফিকেশন বন্ধ করা যাবে। আরও থাকছে এআইভিত্তিক চালিত ‘ওয়ার্কআউট বাডি’, যা ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত অনুপ্রেরণা ও পরামর্শ দেবে।

১১. কল ও টেক্সটে লাইভ অনুবাদ

মেসেজ, ফোন ও ফেসটাইমে যোগ হচ্ছে এআইভিত্তিক ‘লাইভ ট্রান্সলেশন’। এতে ফোন কলে তাৎক্ষণিক ভাষান্তর শোনা যাবে, মেসেজে স্বয়ংক্রিয় অনুবাদ হবে, এবং ফেসটাইম কলে দেখা যাবে লাইভ অনুবাদকৃত ক্যাপশন।

১২. এয়ারপডস দিয়ে ক্যামেরা কন্ট্রোল

এয়ারপডসের স্টেম ট্যাপ করেই এখন আইফোন বা আইপ্যাড দিয়ে ছবি তোলা যাবে। এ ছাড়া থাকছে ‘ভয়েস আইসোলেশন’ সুবিধা, যা ব্যস্ত পরিবেশেও উচ্চমানের ভয়েস রেকর্ড করবে। এই ফিচারগুলো পাওয়া যাবে এয়ারপডস ৪, এয়ারপডস ৪ এএনসি ও এয়ারপডস প্রো ২-এ।

১৩. ডেভেলপারদের জন্য উন্মুক্ত হচ্ছে অ্যাপল এআই

অ্যাপলের অন-ডিভাইস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখন থেকে তৃতীয় পক্ষের ডেভেলপাররাও ব্যবহার করতে পারবেন। এর ফলে নিজেদের অ্যাপের জন্য অ্যাপল ইন্টেলিজেন্সভিত্তিক এআই টুল তৈরি করতে পারবেন তারা।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

অ্যাপলের ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে আইওএস ২৬ সহ ১৩টি বড় ঘোষণা

আপডেট টাইম : ১১:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫