ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
  • ৪০২ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত নতুন কমিটির আংশিক নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

মঙ্গলবার বিকালে দলের নতুন সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দেরসহ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, মো. নাসিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, লে. কর্ণেল (অব.) ফারুক খান, নুরুল ইসলাম নাহিদ, ডা. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এসময় তারা স্লোগান দেন।

উল্লেখ্য, ২২-২৩ অক্টোবর দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী নির্বাচিত হন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা শেখ হাসিনাকে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে ওইদিনই ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

পরে মঙ্গলবার দুপুরে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে আরও ২২ জনের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। বাকিদের নামও দু’একদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬