ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

নতুন কমিটির ২৩ নাম ঘোষণা, এ সপ্তাহেই ঘোষণা হবে বাকি ৫৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
  • ৪০৫ বার

আওয়ামী লীগের ২০ তম জাতীয় কাউন্সিলে দলের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ২৩টি পদের নাম ঘোষণা করা হয়েছে। আরো ঘোষিত হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সভাপতিমণ্ডলীর ১৭ সদস্যের মধ্যে ১৪ জনের নাম। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য। যুগ্ম সাধারণ সম্পাদকের ৪ জন এবং কোষাধ্যক্ষের নামও ঘোষণা করা হয়েছে। বাকি ৫৮ জনের নামও এ সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্রটি জানিয়েছে, ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এখনো ৫৮ টি পদ খালি রয়েছে। দলীয় সভানেত্রী ও নতুন সাধারণ সম্পাদক মিলে দল পরিচালনার জন্য তাদের নির্বাচন করবেন। এটা করতে দুই চার দিন সময় তো লাগবেই।

এদিকে, নতুন কমিটির সভাপতিণ্ডলীর ১৪ সদস্যের মধ্যে সাত জন এসেছেন বিদায়ী কমিটি থেকে। তারা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্যাহ, সাহারা খাতুন ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সভাপতিমণ্ডলীতে নতুন করে এসেছেন সাত জন। যার মধ্যে ৪ জন এসেছেন বিদায়ী কমিটির সম্পাদকীয় পদ থেকে তারা হলেন নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান ও আবদুল মান্নান খান। এছাড়া জেলা আওয়ামী লীগ থেকে দু’জন সভাপতিমণ্ডলীতে যুক্ত হয়েছেন তারা হলেন ঠাকুরগাঁওয়ের রমেশ চন্দ্র সেন ও যশোরের পীযূষ কান্তি ভট্টাচার্য। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদ পেয়েছেন। সভাপতিমণ্ডলীর ৩টি পদ এখনও শূন্য রয়েছে। এছাড়া দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে এ কমিটির সদস্য।

এদিকে সভাপতিমণ্ডলী থেকে নূহ-উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায় এবার বাদ পড়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদকের আগের কমিটির ৩জনই স্বপদে বহাল রয়েছেন। তারা হলেন মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক। দলীয় গঠনতন্ত্র সংশোধন করে যুগ্ম সাধারণ সম্পাদকের যে একটি পদ বাড়ানো হয়েছে, তাতে স্থান পেয়েছেন বিদায়ী কমিটির কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান।

কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

নতুন কমিটির ২৩ নাম ঘোষণা, এ সপ্তাহেই ঘোষণা হবে বাকি ৫৮

আপডেট টাইম : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬