ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্য হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১১০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা এবং তদন্তে গাফিলতির অভিযোগ তুলে শাহবাগ মোড় অবরোধ করে কেন্দ্রীয় ছাত্রদল। আজ রোববার (১৮ মে) বিকেলের অবরোধ থেকে সংগঠনের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য বা দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, খুনিদের ধরতে প্রশাসনের সদিচ্ছার ঘাটতি রয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, আসামিদের ধরতে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, ছাত্রদল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালাবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, শুধু শাহরিয়ার নয়, পারভেজসহ একের পর এক নেতা হত্যার বিচার হয়নি। এ পরিস্থিতি চলতে থাকলে ছাত্রদল সব ক্যাম্পাসে আন্দোলনে যাবে।

অবরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, উপাচার্যের ‘হৃদয়হীন’ আচরণ এবং তোফাজ্জল হত্যার বিচার না হওয়াকেও দায়ী করেন নেতারা। তাঁরা অভিযোগ করেন, শোকের সময়েও কিছু বড় ছাত্রসংগঠন ও কথিত প্রগতিশীল সংগঠনগুলো চুপ থেকেছে।

প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক ছেড়ে দেন ছাত্রদল কর্মীরা।

এর আগে গতকাল সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। তাঁদের রাজাবাজার ও গ্রিন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাম্য হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

আপডেট টাইম : ১১:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫