ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

সংবাদপত্রের চেয়ে সাংবাদিকদের স্বাধীনতাই বেশি প্রয়োজন : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬
  • ৩৭৩ বার

স্বাধীনতা যদি না থাকত, তাহলে পত্রপত্রিকা, টেলিভিশন ও টক শোতে কীভাবে এত লেখা ও সমালোচনা করা হচ্ছে। দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ৩১ তলা ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ এর ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ বিভিন্ন দেশে বলে বেড়ান, গণমাধ্যমের স্বাধীনতা নেই। স্বাধীনতা না থাকলে তারা কীভাবে একথাগুলো বলছেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের

স্বাধীনতার চেয়ে সাংবাদিকদের স্বাধীনতা বেশি জরুরি। মালিক যখন সম্পাদক হয় তখন সাংবাদিকতা আর সাংবাদিকতা থাকে না। তাই সাংবাদিকদের স্বাধীনতাই বেশি প্রয়োজন।

তিনি বলেন, “আমাদের দেশে তো যিনি মালিক, তিনিই হয়ে যান সম্পাদক। মালিক সম্পাদক হলে সাংবাদিকতার সুযোগটা সেখানে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হয়, তাতে কোনো সন্দেহ নাই।”

সাংবাদিকদের কল‌্যাণে সরকারের বিভিন্ন উদ‌্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের কর্মীদের জন‌্য ইতোমধ‌্যে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে ১৮টি আইন ও বিধি করা হয়েছে। দেশে সাতশ’র বেশি পত্রিকা ও ২৪টি টেলিভিশন চ্যানেল আছে। আরও ৪৪টি টেলিভিশন চ্যানেলের জন্য আবেদন পড়ে আছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

সংবাদপত্রের চেয়ে সাংবাদিকদের স্বাধীনতাই বেশি প্রয়োজন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬