ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে গেলেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৪৫ বার

দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান বাসা ফিরোজা থেকে ভাইয়ের বাসায় রওনা হন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।

বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।

সেখানে তিনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত আছেন।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ই মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপির চেয়ারপারর্সন। এখন অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে কারামুক্ত হলেও শারীরিক অবস্থার কারণে বেগম খালেদা জিয়া বাইরের কোনো কর্মসূচিতে অংশ নেননি। সর্বশেষ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে গেলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১১:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫