ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো,পুলিশ সদস্যদের ইনু-শাজাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১২৬ বার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর খবর পাওয়া গেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে গণহত্যার মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে।

এটা আমার জন্য অমর্যাদাকর।’এ সময় শাহজাহান খানের আইনজীবী বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। পরে ট্রাইব্যুনালে বিচারক কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।

ট্রাইব্যুনালকে পুলিশ সদস্য নুরুন্নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়।

অপর পুলিশ সদস্য শহীদুল বলেন, “প্রিজন ভ্যান থেকে নামানোর সময় আমাদের রাজাকারের বাচ্চা বলা হয়। বলা হয়, তোদের দেখে নেব। এ সময় হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, ‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব।’ হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেন।

তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান, কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তারা এসব বলেননি। সব মিথ্যা।

এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘কোনো আসামি যদি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পুলিশ সদস্যরাও যেন বাড়াবাড়ি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

রাজাকারের বাচ্চা তোদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো,পুলিশ সদস্যদের ইনু-শাজাহান

আপডেট টাইম : ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫