ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করেছে : খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫
  • ৮৮৬ বার
বিএনপি নয়, আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তারা জাতীয়তাবাদ চুরি করেছে। যারা মানুষ হত্যা করে, গুম করে, টাকা বিদেশে পাঠায় তারা জাতীয়তাবাদী হয় কীভাবে।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
গত বুধবার এক অনুষ্ঠানে জয় বলেছিলেন, ‘মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়ে যারা মন্ত্রী বানাতে পারে সেই দল কি জাতীয়তাবাদী দল হতে পারে? যে রাজকারদের সহযোগিতায় ৩০ লাখ মানুষকে খুন করা হয়েছে, তাদের যারা দেশে ফিরিয়ে আনতে পারে, তারা কি জাতীয়তাবাদী হতে পারে? নাকি স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে যে দল, যুদ্ধাপরাধীদের-সন্ত্রাসীদের বিচার করছে যে দল- সে দল আসল জাতীয়তাবাদী দল? বাংলাদেশের আসল জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।’
সভায় সরকারের কঠোর সমালোচনা করে বেগম জিয়া বলেন, তারা অক্টোপাসের মতো জড়িয়ে রেখেছে। সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে এদের থেকে বের হতে হবে।
দুই মাস নিখোঁজ থাকার পর দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ায় শুকরিয়া মোনাজাতও করা হয় এই অনুষ্ঠানে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ জাতীয়তাবাদ চুরি করেছে : খালেদা জিয়া

আপডেট টাইম : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫