ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ভাইরালের মোহ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৬৮ বার

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালানসহ রমজান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

আটক রমজান আলী উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় ( বালু ছড়) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

গতকাল শনিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়ন পুরান লাউড় বালু ছড় গ্রামে মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে মাদকসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে এসআই মুখলেছুর রহমান, এএসআই আব্দুল জব্বারসহ পুলিশের একটি দল মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজের কক্ষের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ পিস ভারতীয় বিভিন্ন মদের বোতল জব্দ করে। এর মধ্যে ৪২ পিস এসি ব্ল্যাক, ৬ পিস এসি ব্লু, ১২ পিস অফিসার চয়েজ রয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীকেও আটক করে পুলিশ। এসব মাদকের মূল্য লক্ষাধিক টাকার বেশি বলে জানা গেছে।

এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাদকসহ আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫