ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

ঢাকা দক্ষিণের কাউন্সিলর হাসিনা, রেহানা ও পুতুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ৩২৪ বার

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হয়ে যোগ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল।

বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০ তম জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নির্বাচন করবে। এই সম্মেলনে সব নেতা-কর্মীই কোনো না কোনো সাংগঠনিক এলাকার কাউন্সিলর হিসেবে অংশ নেবেন।

২০১২ সালে আওয়ামী লীগের ১৯ তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে যোগ দেন। তবে শেখ রেহানা এবং সায়েমা ওয়াজেদ পুতুল এবারই প্রথম আওয়ামী লীগের কাউন্সিলর হচ্ছেন।

এই সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিচ্ছেন রংপুরের কাউন্সিলর হিসেবে। আর শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি যোগ দিচ্ছেন ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর হিসেবে।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতারা জানান, এই কমিটি থেকে এবার মোট ১৬৮ জন কাউন্সিলর দলের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। এদের মধ্যে শেখ হাসিনাকে এক নম্বর, শেখ রেহানাকে দুই নম্বর এবং পুতুলকে তিন নম্বর কাউন্সিলর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ঢাকা দক্ষিণের কাউন্সিলর হাসিনা, রেহানা ও পুতুল

আপডেট টাইম : ১২:৪২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬