ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রধান লক্ষ্য : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ২৬৮ বার

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রধান লক্ষ্য হবে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করে জাতির পিতা বঙ্গবন্ধুর কাক্সিক্ষত অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে এ সম্মেলনের প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করার মত প্রকাশ্য শত্রু নেই। কিন্তু গোপন শত্রু সাম্প্রদায়িক উগ্রবাদ সক্রিয় রয়েছে।
দলের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির দপ্তর উপ-কমিটির আহবায়ক ওবায়দুল কাদের আজ বিকেলে নগরীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটির বৈঠকে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মতিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ১৯ অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। সম্মেলনের আগমূহুর্তে যাতে কোন তাড়াহুড়া করতে না হয় সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সম্মেলন হিসেবে স্থান করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নবীন-প্রবীনের সমন্নয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃত্বে নবতর পথযাত্রার সূচনা করবে।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে রংপুর এবং বঙ্গবন্ধু দৌহিত্র ও জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার পূত্র রেজওয়ান সিদ্দিক মুজিব ববিকে ঢাকা মহানগর উত্তর থেকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাউন্সিলর করা হয়েছে।
সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ফিউচার লিডার হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের সজীব ওয়াজেদ জয় এবং রেজওয়ান সিদ্দিক মুজিব ববিকে স্বাগত জানান।
জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন কিনা জানতে চাইলে কাদের বলেন, আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলন সম্পর্কে কথা বলবেন।
উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মলেন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সফল করার লক্ষে জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির বিভিন্ন উপ-কমিটি নিরলসভাবে কাজ কওে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে পরাজিত করাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রধান লক্ষ্য : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬