ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

দোয়ারা বাজারে ট্রলি দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৮ বার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রলি দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ আল মামুন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের পুত্র। সে একই ইউনিয়নের মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে ট্রলি গাড়ি চালিয়ে নূরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথেই গুরুতর আহত আব্দুল্লাহ আল মামুন মৃত্যুবরণ করে। আহত বাকি দু’জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, ট্রলি দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

দোয়ারা বাজারে ট্রলি দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫