ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আ.লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দিচ্ছেন ববি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬
  • ২৮৮ বার

আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তিনি ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর হিসেবে এই সম্মেলনে যোগ দেবেন। আসছে ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় রংপুর আওয়ামী লীগের কাউন্সিলর হয়ে সম্মেলনে যোগ দেবেন বলে আগেই জানানো হয়েছিল। ববি কাউন্সিলে যোগ দেবেন এটা নিশ্চিত হলেও কোন জায়গার হয়ে যোগ দেবেন সেটা নিশ্চিত ছিল না।

যুক্তরাজ্যে লেখাপড়া করা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র ট্রাস্টি। সিআরআই’র হেড অফ স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে কাজ করছেন তিনি। তিনি কাজে বেশ সফলতা দেখিয়েছেন।

ববির জন্ম ১৯৭৮ সালে। লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে লেখাপড়া করা ববি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির একজন কনসালট্যান্ট। তার এক বোন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য। দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া সরকারে ‘শ্যাডো এডুকেশন’ দলেও রয়েছেন টিউলিপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আ.লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দিচ্ছেন ববি

আপডেট টাইম : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬