ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক:নাসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
  • ৩৭৮ বার

নিজের জীবনের ঝুঁকি ভাতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সন্ধ্যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এর আগে বিকেলে সচিবালয়ের লিফটে আটকা পড়েছিলেন তিনি।

সন্ধ্যায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদ মানসিক রোগীদের জন্য ঝুঁকি ভাতা প্রদানের আবেদন জানালে মন্ত্রী তার বক্তব্যে পাল্টা নিজের জীবনের ঝুঁকি ভাতার কথা শোনান।

নাসিম বলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। জীবনের ঝুঁকি আজও আছে। আজ সচিবালয়ের লিফটে আটকা পড়ে এ ঝুঁকি বেড়ে গেছে। তাই আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক। এর আগে মন্ত্রী মূল আলোচনার ওপর বক্তব্য রাখেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান খান।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ের লিফটে ১২ মিনিট আটকে থাকেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ দিন বিকেল ৪টার দিকে দাফতরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় ৩ নং ভবনের লিফটে আটকা পড়েন তিনি। পরে খবর পেয়ে বিকেল ৪টা ১২ মিনিটের দিকে লিফট কেটে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আমাকেও ঝুঁকি ভাতা দেয়া হোক:নাসিম

আপডেট টাইম : ১২:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬