ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৪ বার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। তিনি বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় নেই।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘অবাক লাগে, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না।’

নেতা-কর্মী ও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।’

রিজভী বলেন, ‘এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।’

সাংস্কৃতিক দিক বিবেচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এবার সরকার পতনে অনেক বড় কাজ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, যেকোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন এবার, তাঁরা অসাধারণ কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী

আপডেট টাইম : ০৭:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫