ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

লিফলেট বিতরণ: বিএনপি নেতাদের ধাওয়ায় পালালেন আ.লীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৯ বার

রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতাদের ধাওয়া খেয়ে পালিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী শহরের রাসা টাওয়ার এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী লিফলেট বিতরণ করেন। এ খবর পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। তাদের মিছিলের শব্দে লিফলেট বিতরণ বাদ দিয়ে দ্রুত পালিয়ে যান তিনি। পরে নেতাকর্মীরা বাজারসহ বিভিন্ন সড়কে হই হই রই রই মহম্মদ আলী গেল কই বলে স্লোগান দেন।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন,‘জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাসা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করছেন। এমন খবর পেয়ে তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। আমরা সব সময় শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে মাঠে আছি এবং থাকব। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পয়তারা করলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

লিফলেট বিতরণ: বিএনপি নেতাদের ধাওয়ায় পালালেন আ.লীগ নেতা

আপডেট টাইম : ০৬:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫