ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৩ বার

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেলেন।

মারা যাওয়া মুসল্লি আমির শেখ (৬০) গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন জেন্দান আলী জানান, আমির শেখসহ আমরা এক সঙ্গে ইজতেমায় এসে ৩৩নং খিত্তায় অবস্থান নেই। রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল বিন সিরাজ আমির শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৬০) মারা যান। এনিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু হলো। প্রথম পর্বের প্রথম ধাপে ৭ জন মুসল্লির মৃত্যু হয়। সে হিসেবে প্রথম পর্বে এ পর্যন্ত ৯ মুসল্লির মৃত্যু হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু

আপডেট টাইম : ১১:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫