ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকারী যুবক তৃণমূল বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৯ বার

ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে পিটিয়ে পুলিশে দেওয়া সেই প্রিন্স চৌধুরী (৪২) তৃণমূল বিএনপির নেতা।তিনি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ (পাট) মার্কা নিয়ে নির্বাচন করেন।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। এ সময় তার কাছে থাকা বেশ কিছু লিফলেট জব্দ করে পুলিশ।

প্রিন্স চৌধুরী উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রিন্স চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকারী যুবক তৃণমূল বিএনপির

আপডেট টাইম : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫