ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৪ বার

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিন জন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৯টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলযোগে তারা ফুলবাড়ী থেকে মাদিলাহাটের দিকে যাচ্ছিলেন। তারা উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাগর হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়দের ধারণা, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আপডেট টাইম : ০৬:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫