ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: যুবদলের মুরাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬১ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে।

শুক্রবার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে খড়ারচর বাজার মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্তি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের জন্য এই সমাবেশ হয় ।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের এ দেশীয় দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। আর তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ জন্য ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির কোনো ক্ষতি করতে পারেনি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলির সভাপতিত্বে ও মুরাদ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন স্থানীয় নেতা ওয়াসিম বিল্লাহ, এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: যুবদলের মুরাদ

আপডেট টাইম : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫