ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘অপারেশন শরতের তুফানে’ নব্য জেএমবির সামরিক কমান্ডার আকাশ নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
  • ৩৯৪ বার

নব্য জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার জঙ্গি ফরিদুল ইসলাম আকাশ গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশি অভিযানে নিহত হয়েছেন। অভিযানে আকাশসহ মোট ৭ জঙ্গি নিহত হয়।

শনিবার সকাল ১০টার দিকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, সোয়াত ও গাজীপুর জেলা পুলিশ পাতারটেক এলাকার ওসমান আলীর দোতলা বাড়িতে এ অভিযান শুরু করে।যা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে। পরে সেখান থেকে সন্দেহভাজন সাত জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন জানান, অভিযানে আকাশসহ ৭ জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

দুপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ এই বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান শুরু হয়। এ সময় জঙ্গিরা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও এ সময় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

এর আগে সকালে পৃথক অভিযানে গাজীপুর ও টাঙ্গাইলে আরও চার জঙ্গি নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

‘অপারেশন শরতের তুফানে’ নব্য জেএমবির সামরিক কমান্ডার আকাশ নিহত

আপডেট টাইম : ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬