ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১২১ বার
বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-০৩, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা আজ (মঙ্গলবার) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

তারেক রহমান বলেন, ‘আব্দুল মোমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন।

নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ।
তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’আব্দুল মোমিন তালুকদার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তিনি বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট টাইম : ০৬:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫