ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

খাদিজার বাঁচার সম্ভাবনা বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬
  • ৩৮৭ বার

ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংসতার শিকার খাদিজা আক্তার নার্গিসের বাঁচার সম্ভাবনা বেড়েছে। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানা যাবে শুক্রবার বিকালে।

চিকিৎসক রেজাউস সাত্তার পূর্বপশ্চিমকে জানিয়েছেন, ‘খাদিজার বাঁচার সম্ভাবনা ৫ ভাগ থেকে বেড়ে ১৫ ভাগে উঠেছে। তবে ৭২ ঘন্টা শেষেই আমরা তার প্রকৃত অবস্থাটা বলতে পারব।’

খাদিজার মস্তিস্কে অস্ত্রোপচারের পর রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা পার হওয়ার পর তার অবস্থা জানা যাবে। সেটি সময়সীমা বিকালে শেষ হচ্ছে।

অবশ্য শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা খাদিজার অবস্থা অপরিবর্তনীয়। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে থাকা খাদিজার শারীরিক অবস্থার অবনতি না হলেও তেমন কোনো উন্নতি নেই।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, চিকিৎসকদের বেঁধে দেয়া সময় পার হবার পর বিকালে খাদিজার অবস্থা জানা যাবে।
এদিকে স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরিচালক ডা. মীর্জা নাজিম উদ্দিন পূর্বপশ্চিমকে জানিয়েছেন, চিকিৎসকরা খাদিজাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে লাইফ সাপোর্টে থাকা খাদিজার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে হয়তো শনিবার পর্যন্ত সময় লাগতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

খাদিজার বাঁচার সম্ভাবনা বেড়েছে

আপডেট টাইম : ০৪:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬