ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১২৮ বার

যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শনিবার) রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশন সেন্টারে ‘যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যে কোনো উপায়ে থাকতেই হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। দেশের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সেটি ছিল সময়ের দাবি। একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা। দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার, আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন।

তারেক রহমান আরও বলেন, জিয়াউর রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একইসাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের দেশকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন। এই সেক্টরের মাধ্যমেই বিশ্বের বহু দেশ বাংলাদেশের সাথে পরিচিত হয়েছে। জিয়াউর রহমান দেশের শিল্প-সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সার্ক বাস্তবায়নের মাধ্যমে তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরেছিলেন। একজন রাজনীতিবিদ, একজন সৈনিক হিসেবে সকল ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে : তারেক রহমান

আপডেট টাইম : ১১:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫