ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

মন্ত্রীদের জন্য নির্মাণ হচ্ছে নতুন এপার্টমেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • ৩০৪ বার

মন্ত্রীদের জন্য বেইলী রোডে নতুন একটি এ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হচ্ছে। ছয়তলা এ ভবনে ১০ জন মন্ত্রী বসবাস করতে পারবেন। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ২২৪৮ বর্গফুট। এ ভবন নির্মাণে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘মিনিস্টার্স এ্যাপার্টমেন্ট’ নামে আজ এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০ ভাগে উন্নীত করা হবে।

এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরো বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রীদের জন্য নির্মাণাধীন এ ভবনের প্রতিটি ফ্ল্যাটে চারটি শয়নকক্ষ, ডাইনিং- ড্রইংরুম ছাড়াও ১৪০০ বর্গফুটের অফিস কক্ষ থাকবে। আসবাবপত্রসহ পরিপূর্ণভাবে এসব ফ্ল্যাট সাজানো থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে পৃথক অপেক্ষাকক্ষ। নিচতলায় ২৭টি গাড়ি পার্কিং-এর সুবিধা থাকবে। এ ভবন নির্মাণ করতে সময় লাগবে দু’বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

মন্ত্রীদের জন্য নির্মাণ হচ্ছে নতুন এপার্টমেন্ট

আপডেট টাইম : ০৮:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬