ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

দেশে বর্তমানে ২ হাজার ৮শ’র বেশি পত্রিকা প্রকাশিত হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • ৩১৯ বার

দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক, ষান্মাষিক মিলে বর্তমানে দেশে ২ হাজার ৮শ’র অধিক পত্রিকা প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম আখতার জাহানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ তথা গণমাধ্যমের বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। তিনি বলেন, বর্তমান সরকারের বিগত ৭ বছরের অধিক সময়ে ৭ শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। একইসঙ্গে বেসরকারি মালিকানায় ৩১টি স্যাটেলাইট চ্যানেল, ২৪টি এফ, এম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিও’র অনুমোদন প্রদান করা হয়েছে।

বর্তমানে সরকারি ৩টি টেলিভিশন চ্যানেলের পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় ২৬টি টেলিভিশন চ্যানেল, ২১টি এফ. এম বেতার এবং ১৭টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সংবাদপত্র ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়াকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সরকার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ প্রণয়ন করেছে। স্বাধীনতার অব্যবহিত পরেই তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের যথাযথ বিকাশ ও নিরপেক্ষতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘দ্য প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন) এ্যাক্ট, ১৯৭৩ ও দ্য বাংলাদেশ প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪’ প্রণয়ন করেছে।

হাসানুল হক ইনু বলেন, বেসরকারি মালিকানায় এফ. এম বেতার ও কমিউনিটি রেডিও স্থাপন ও পরিচালনার জন্য সরকার যথাক্রমে ‘বেসরকারি মালিকানায় এফ. এম বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০১০’ এবং ‘কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা, ২০০৮’ প্রণয়ন করেছে।

তিনি বলেন, সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিউিট বর্তমান সরকারের বিগত ৭ বছরের অধিক সময়ে ১৬ হাজার ১ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করেছে। অপরদিকে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট একই সময়ে ২ হাজার ২৫৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করেছে।

তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য একটি দায়বদ্ধ ‘সম্প্রচার কমিশন’ গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ‘সম্প্রচার আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত পরিমার্জন কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

দেশে বর্তমানে ২ হাজার ৮শ’র বেশি পত্রিকা প্রকাশিত হচ্ছে

আপডেট টাইম : ১২:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬