ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

নির্দিষ্ট সময়ে তাজিয়া মিছিল শেষ করতে হবে : ডিএমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬
  • ৩৬৬ বার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তার স্বার্থে রাজধানীর জন্য নির্ধারিত রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে ।

আজ রোববার সকালে পবিত্র মহররম মাসের আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপি’র সদর দফতরে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি একথা বলেন ।

সভায় উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন এলাকার পবিত্র আশুরা উৎসব সংক্রান্ত কমিটির প্রতিনিধিগণ, ডিজিএফআই, এসবি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিসহ ডিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ।

ডিএমপি কমিশনার বলেন, ‘ধর্ম যার যার-উৎসব সবার। ধর্মীয় উৎসব সবাই করবে, এর নিরাপত্তা দিতে রাষ্ট্র বদ্ধপরিকর বিধায় পুলিশ সকল ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিয়ে আসছে ।’

তিনি আরো বলেন- বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মীয় উৎসব পালন করার পাশাপাশি আমাদের সবাইকে নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তার জন্য কোনো ছাড় দেয়া যাবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে রাজধানীর জন্য নির্ধারিত রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে। এক এলাকার মিছিল নিয়ে অন্য এলাকায় যাওয়া যাবে না। মিছিলে নিশান, পাঞ্জা ব্যবহারের জন্য ১২ ফিটের বেশি উচ্চতা বিশিষ্ঠ কোনো লাঠি বা বাঁশ ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার আতশবাজি, পটকা ফোটানো যাবে না।

তিনি বলেন, হোসনী দালান, কারবালাসহ রাজধানীর যেখানে পবিত্র আশুরার অনুষ্ঠান হয়, সেখানে সিসিটিভি স্থাপন করতে হবে এবং প্রবেশমুখে আর্চওয়ে স্থাপন করে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে চেক করে লোকজনদের প্রবেশ করাতে হবে।

তিনি বলেন, কোনোক্রমেই কাউকে ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া যাবে না।

মিছিলে অংশগ্রহণকারী পাইকদের উদ্দেশে তিনি বলেন, পাইকরা দৌঁড়ে সরাসরি অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং ছুরি, বল্লম, দা ও তলোয়ার নিয়ে মিছিল করতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নির্দিষ্ট সময়ে তাজিয়া মিছিল শেষ করতে হবে : ডিএমপি

আপডেট টাইম : ১১:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০১৬