ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

পদ্মা-যমুনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৮৭ বার

পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজির সময় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌপুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আ. রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

পদ্মা-যমুনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৫

আপডেট টাইম : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪