ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৫১০ বার

আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ হবে এমন আশা ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে গতবছর যে গুজব উঠেছিল আশা করছি এবছর সেরকম কিছু হবে না। কঠিন নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। এই কোচিং সেন্টার বন্ধে উদ্যোগ নেয়া হবে। কোচিং সেন্টারের নামে যারা জাল-জালিয়াতি করে তাদের বন্ধ করা হবে। আগামীতে মেডিকেল কোচিং রাখা হবে কি না তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৭ অক্টোবর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং ৪ নভেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা

আপডেট টাইম : ১০:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬