ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক জেলে যায়নি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৬৫৭ বার

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সঠিক তথ্য প্রকাশ করার কারণে কোনো সাংবাদিক কারাগারে যায়নি। যারা কারাগারে গেছেন তারা রাজনৈতিক দুষ্কর্ম করার জন্য গেছেন, কোনো তথ্য বিভ্রাটের জন্য নয়।
আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের কর্মসূচি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) বিতর্কিত ৫৭ ধারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫৭ ধারা সাংবাদিকদের মাথার ওপরে নেই, এটা দেশের আইন। বাংলাদেশে সিআরপিসি অনুযায়ী ৩৪টির বেশি আইন আছে, যে আইনে প্রাথমিক গ্রেফতারের পর জামিন পাবেন না। সুতরাং আপনারা আরও তথ্য জানবেন, দণ্ডবিধি জানবেন।
তিনি বলেন, ৫৭ ধারাতে যারা গ্রেফতার হয়েছেন তাদের কেউই আত্মপক্ষ সমর্থন করে বলতে পারেননি যে নিরাপরাধ। তারা যে অপরাধে গ্রেফতার হয়েছেন তা সুনির্দিষ্ট অভিযোগে তার সঙ্গে গণমাধ্যমে তথ্য প্রকাশের কোনো সম্পর্ক নেই।
তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী ছাড়াও তথ্য অধিদপ্তর এবং তথ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক জেলে যায়নি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

আপডেট টাইম : ১২:১৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬