ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব ‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা দেশে বাড়ছে দারিদ্র্য, নতুন করে দরিদ্র হচ্ছে কারা ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠবে কাল মালয়েশিয়ায় কেমন কর্মী, কীভাবে পাঠানো হবে; জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী দেশের খেলোয়াড়েরাও বিশ্বজয় করতে পারে: মাহ্দী আমিন নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নিন: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫
  • ৬৮২ বার

বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘মুক্ত জীবন আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে কিন্তু সেই দেশের নাগরিকরাই আজ বিদেশে পাচার হয়ে নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আমাদের জাতীয় জীবনে আর কিছুই হতে পারে না।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘কয়েকদিন ধরে দেশ-বিদেশের মিডিয়াতে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মানব পাচারের মর্মন্তুদ খবর প্রকাশিত হচ্ছে। এতবড় নির্মম সত্যটি এতদিন লোকচক্ষুর অন্তরালেই ছিল। আমরা সাগর পথে ট্রলারযোগে কাজের সন্ধানে বাংলাদেশী নাগরিকদের মালয়েশিয়ায় যাবার পথে ধরা পড়ার খবর জেনেছি। কিন্তু তার অন্তরালে যে আমাদের নাগরিকদের জীবনে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে তা ছিল কল্পনারও বাইরে।

পাচার হওয়া নারীদের এসময় সম্ভ্রম পর্যন্তও হারাতে হয়েছে। নির্মম নির্যাতন সহ্য করে এইসব দূর্ভাগাদের শেষ পর্যন্ত গণকবরে ঠাঁই নিতে হয়েছে। এধরণের ঘটনায় আমি মর্মাহত। মানব পাচার রোধে এখনই কঠোর ব্যবস্থা নিন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

মানব পাচার রোধে কঠোর ব্যবস্থা নিন: এরশাদ

আপডেট টাইম : ০৬:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫