ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

রাজধানীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৬০ বার

রাজধানীর ফকিরাপুলের পারাবত আবাসিক হোটেল থেকে মো. হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসানুজ্জামানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার বৈরাগ গ্রামে।

হাসানুজ্জামানের ভাগনে ওসমান গনি বলেন, তার মামা একজন সরবরাহকারী ও খাদ্যপণ্যের ব্যবসায়ী ছিলেন। বুধবার ঢাকায় এক আইনজীবীর সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিলেন।হাসানুজ্জামান শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাআলম বলেন, হাসানুজ্জামান বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পারাবত আবাসিক হোটেলের ৯০৫ নম্বর কক্ষে ওঠেন। রাতে হোটেলের বয় তার কক্ষে গিয়ে কোনো সাড়া না পেলে হোটেল থেকে থানায় খবর দেওয়া হয়। পরে সেখান থেকে হাসানুজ্জামানকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

রাজধানীতে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪