ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আওয়ামী ফ্যাসিজম রুখতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১৬২ বার
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার বিকেলে জেলার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুলু বলেন, খুনি হাসিনা ও তার দল বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশেও হত্যাযজ্ঞ চালিয়েছে,, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে।

শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল। শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা নিষিদ্ধ করেছিলো। ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিত ভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।

তারা জোর করে বিনাভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে। ৪১সাল পর্যন্ত ক্ষমতা আকড়ে থাকার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতেই চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামী বিরোধী দেশের সচেতন হাজারো মানুষকে হত্যা ও গুম করেছে। আয়না ঘরের জন্ম দিয়েছে।

দুলু আরো বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৬ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোন অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে হাসিনা।

দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে। ভিতর বাহির যেকোন ষড়যন্ত্র হলে দেশের মানুষ দলমত ধর্ম বর্ণ একত্র হয়ে রুখে দিতে হবে।

সিংড়া উপজেলা ভারপ্রাপ্ত বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আওয়ামী ফ্যাসিজম রুখতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুলু

আপডেট টাইম : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪