ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

প্রধানমন্ত্রীকে পুষ্পবৃষ্টি সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৮৭ বার

বিশাল শোডাউনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের নবগঠিত উত্তর-দক্ষিণের কমিটির জন্য এই সংবর্ধনা অগ্নিপরীক্ষা হিসেবে সামনে এসেছে।

ব্যাপক লোক সমাগম ঘটাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে ছুটে আসার প্রস্তুতি নিচ্ছেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাণ্ডারি ও সংসদ সদস্য শামীম ওসমান একাই নেতাকর্মীদের আসার জন্য ২ শতাধিক বাসের ব্যবস্থা করেছেন।

আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে গিয়ে মনে রাখার মতো শোডাউন করা হবে। ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার বিকালে ঢাকায় পৌঁছবেন শেখ হাসিনা।

কানাডা সফরকালে শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে বঙ্গবন্ধুর খুনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থান আবারো তুলে ধরে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নারীর ক্ষমতায়নে বাংলাদশের অভূতপূর্ব সাফল্যে জাতিসংঘের দুটি পুরস্কার অর্জন করেছেন। এ লক্ষ্যে আওয়ামী লীগ তাকে দেশে ফিরলে সংবধর্নার প্রস্তুতি নিয়েছে।

বিমানবন্দরে লাখো জনতার ঢলই নামবে না, নেতারা বলেছেন- রাস্তার দুইপাশে সারিবদ্ধভাবে কর্মীরা পুষ্পবৃষ্টিতেও অভিসিক্ত করবেন।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ এক নেতা জানান, বিমানবন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ও করতালির মাধ্যমে নেত্রীকে বরণ করবে উত্তর আওয়ামী লীগ।

অপরদিকে, একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজয় সরণি হয়ে তার সরকারি বাসবভন গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সংবর্ধনা দেবেন দক্ষিণ আওয়ামী লীগ। তবে দুই নগরের নেতাকর্মীরা কে কোথায় দাঁড়াবে এর একটি খসড়া করে তাদের পক্ষে থেকে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কাছে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের(দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কারে আমরা আনন্দিত ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বিদেশ সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরা উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের(উত্তর) প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

প্রধানমন্ত্রীকে পুষ্পবৃষ্টি সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি

আপডেট টাইম : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬