ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

বংশাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
  • ৪০৪ বার

টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর পৗরসভা ও পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় এই প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাসাইলের ফুলকীর সোনারতরী নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে মির্জাপুরের বুধিরপাড়া ছিপ নৌকা।

প্রতিযোগিতা শেষে বংশাই নদীর তীরে অবস্থিত লতিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আহমেদ, পৌরসভার মেয়র সাহাদাৎ হোসেন সুমন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

বংশাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬