ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

আ.লীগের সম্মেলনে মঞ্চের নকশা চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৮১ বার

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। মঞ্চের ডিজাইনও চূড়ান্ত করেছে মঞ্চ ও সাজ-সজ্জা উপ পরিষদ।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে উপ-পরিষদের সদস্য সচিব মির্জা আজমের সংসদীয় কার্যালয়ে এক বৈঠকে নকশা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, সম্মেলনের মঞ্চের নকশা চূড়ান্ত করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সাবেক নেতা ইউসুফ আলী হিরার করা নকশাই অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নৌকা আকৃতির মঞ্চ তৈরী করা হবে। মঞ্চের উচ্চতা হবে ২৫ ফুট। মঞ্চের পেছনে ৩৫ ফুট উচ্চতার এলইডি পর্দা থাকবে। মঞ্চের সামনের দিকে ২৩০ ফুট/১২৫ ফুটের খুটি বিহীন মঞ্চ থাকবে। যেখানে ৭ হাজার অতিথির আসন থাকবে।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন, ৪০ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন প্যান্ডেল করা হবে। প্রতিটি জেলার জন্য পৃথক পৃথক স্থান থাকবে। যেখানে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে।

আসন্ন সম্মেলনকে জাকজমকপূর্ণ করে তুলতে ঢাকাসহ সারা দেশে আলোকসজ্জার মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। রাজধানী ঢাকার মোড়ে মোড়ে লাইটিং করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্য ও নেতাদের দায়িত্ব দেয়া হবে।

ঢাকার প্রবেশ পথ আলাদাভাবে সাজানো হবে। সারা দেশের মহাসড়কে সরকারের উন্নয়নচিত্র শোভা পাবে। আলোকচিত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তদারকী করার জন্য ১৫টি টিম গঠন করা হয়েছে। এই টিমগুলো বিভিন্ন জেলা সফর করবে।

স্যান্ড আর্টের মধ্যমে ১৫ আগস্টের কালো রাত্রির হত্যাকাণ্ডের নির্মম ইতিহাসের প্রদর্শনি করা হবে সোহরাওয়ার্দী উদ্যোনে।

সম্মেলন উপলক্ষ্যে নির্দিষ্ট ডিজাইনের ব্যানার-ফেষ্টুন ছাড়া আর কোন ব্যানার-ফেষ্টুন লাগানো যাবে না। সেই ব্যানার-ফেষ্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তৃণমূলকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

মঞ্চ ও সাজ-সজ্জা উপ পরিষদ এখনও বাজেট সম্পর্কে কোন ধারণা দিতে পারেনি।

মঞ্চ ও সাজ-সজ্জা উপ পরিষদের সদস্য সচিব মির্জা আজম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চমক সৃষ্টিকারী সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন-অগ্রগতি এবং গৌরব বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

আ.লীগের সম্মেলনে মঞ্চের নকশা চূড়ান্ত

আপডেট টাইম : ১১:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬