ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শোলাকিয়ার ঈদ জামাতে শ’খানেক মুসল্লি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬
  • ৪২৪ বার

জঙ্গি হামলার আশঙ্কা ও বিরূপ আবহাওয়ার মধ্যে এবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিয়েছেন মাত্র শ’খানিক মুসল্লি। এতো কম উপস্থিতি দেশের সর্ববৃহত্ এ ঈদগাঁও ময়দানে দেখেছেন বলে কেউ স্মরণ করতে পারেন না।
কড়া নিরাপত্তার মধে‌্য সকালে শোলাকিয়ায় নামাজ সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ঈদুল ফিতরে যেতে না পারলেও এবার আবার নামাজে ইমামতি করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। নামাজের পর হাজার খানেক মুসল্লি এক সঙ্গে হাত তুলে দেশ ও মানুষের জন‌্য দোয়া করেন।
সকাল নয়টায় নামাজের সময় মাত্র কয়েকটি কাতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিই বেশি করে চোখে লাগছিল সবার। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব‌্যবস্থা এবারও ছিল। একটি ট্রেন ভোর পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং আরেকটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ এসে পৌঁছে। তবে যাত্রী ছিল খুব কম।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, কোরবানির আনুষ্ঠানিকতার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লি কম হয়। প্রবল বৃষ্টিপাতের কারণে এবার আরও কম হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এবারের ঈদুল আজহার জামাতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শোলাকিয়ার ঈদ জামাতে শ’খানেক মুসল্লি

আপডেট টাইম : ০৯:৪৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬