ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছলচাতুরি বরদাশত করা হবে না: মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১০২ বার

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ছলচাতুরি বরদাশত করা হবে না। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমান হরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না। এ দেশে ইসলামবিরোধী কোনো নাস্তিক্যবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

মঙ্গলবার বিকালে যশোর ঈদগাহ মাঠে সংগঠনটির শানে রেসালাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি আরও বলেন, আমরা ক্ষমতার জন্য রাজপথে নামি না। ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারার দিকে আমাদের দৃষ্টি নাই। আমরা মানুষের জন্য সংগ্রাম করি, আমরা ইমানের জন্য সংগ্রাম করি। প্রয়োজনে ইমানের জন্য আমরা যুদ্ধ করব।

হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আমির মাওলানা আনোয়ারুল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শিক্ষা ব্যবস্থা নিয়ে ছলচাতুরি বরদাশত করা হবে না: মামুনুল হক

আপডেট টাইম : ১০:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪