ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আ.লীগের জুলুমের বোঝা এখনো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে: জামায়াত আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১০৪ বার

আওয়ামী লীগের জুলুমের বোঝা এখনো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে। ছাত্র-জনতার সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি৷ প্রতিটি খাত থেকে অন্যায় অনিয়ম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘বাজারের পাশাপাশি বিভিন্ন অফিস ও বাহিনীতে এখনো সিন্ডিকেট রয়ে গেছে।’

তরুণদের জন্য জামায়াতে ইসলামের সমর্থন সবসময় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দীন নিয়ে বাড়াবাড়ি চলবে না, দীন অন্তরের ব্যাপার। প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, চিকিৎসা,  শিক্ষা ও কর্মক্ষেত্র নিশ্চিত করতে কাজ করবে জামায়াত।’

এসময় তরুণ-যুবকদের কর্মক্ষম করে তুলার আহ্বান জানান জামায়াত আমির।

দেশের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘এমন একটা দেশ গঠন করতে হবে যেন, টেকনাফ থেকে তেতুলিয়া,  জাফলং থেকে সুন্দরবন কোন জালিম যেন নারীদের অসম্মান করতে না পারে।’

এদিকে আওয়ামী সরকারের পতনের পর জামায়াত প্রতিশোধ নিয়ে কারও জীবন-সম্পদের ক্ষতি করেনি বলেও দাবি করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আ.লীগের জুলুমের বোঝা এখনো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে: জামায়াত আমির

আপডেট টাইম : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪