ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজ সোমবার (১৪ অক্টোবর) হাসপাতালে নেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সকালে শায়রুল কবির খান জানিয়েছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

পরে দুপুরে তিনি বলেন, আজ ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতাল নেওয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানানো হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও আক্রান্ত। ২০২১ সালে আকান্ত্র হয়েছিলেন করোনাভাইরাসেও। এখন প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে একাধিকবার পরামর্শও দেয় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। ৬ আগস্ট বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন

আপডেট টাইম : ০৬:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪