ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ১২৯ বার

মেয়েকে দেখতে অস্ট্রেলিয়া গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত ১২টায় একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম গত মাসে (সেপ্টেম্বর) মেয়ের কাছে বেড়াতে অস্ট্রেলিয়াতে গেছেন।  মেয়ের সঙ্গে দেখা করে স্ত্রীকে নিয়ে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, ‘বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. শামারুহ মির্জার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপি মহাসচিব। সেখানে তার স্ত্রী আগে থেকেই রয়েছেন। কতদিন থাকবেন সে বিষয়ে বলতে পারছি না।’

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জা পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। এই পেশার পাশাপাশি ২০১৭ সালে তিনি ‘সিতারাস স্টোরি’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। স্বেচ্ছাসেবী, অলাভজনক এ প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যা নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে। ২০২১ সালে ডা. শামারুহর সহ-প্রতিষ্ঠিত সংস্থা ‘সিতারাস স্টোরি’ ‘এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড’ পুরস্কার লাভ করে। শামারুহ নিজেও ‘ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১’ এর চূড়ান্ত পর্বের একজন প্রতিযোগী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪