ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

১০ টাকা কেজি দরে চাল পাবেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৫০ বার

খাদ্য-বান্ধব কর্মসূচি’র আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ টাকা কেজি দরে চাল পাবেন ৫০ লাখ হতদরিদ্র পরিবার।

মাসে তাদের ৩০ কেজি চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

খাদ্যমন্ত্রী বলেন, হত দরিদ্রদের মধ্যে প্রতি পরিবারকে মাসে ১০ টাকা দরে

বা সুলভ মূল্যে ৩০ কেজি করে চাল দেয়া হবে। সারাদেশে ৫০ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

কামরুল ইসলাম বলেন, বছরে ৫ মাস এ খাদ্য সহায়তা দেয়া হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ওইদিকে মার্চ ও এপ্রিল মাসে দেয়া হবে।

তিনি বলেন, যে পাঁচ মাস মানুষের কষ্ট হয়, চালের দাম একটু বাড়তির দিকে থাকে, গরিব মানুষের একটু কষ্ট হয়, সেই পাঁচ মাস ৩০ কেজি করে চাল দেয়া হবে।

এ কর্মসূচির মাধ্যমে বছরে সাড়ে ৭ লাখ টন চাল বিতরণ হবে বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এ প্রোগ্রামের নামকরণ করা হয়েছে-‘খাদ্য বান্ধব কর্মসূচি’। একটা স্লোগান ঠিক করা হয়েছে। তা হলো ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।’

এ স্লোগানকে ধারণ করে আমরা এ কর্মসূচি ৭ সেপ্টেম্বর থেকে শুরু করতে যাচ্ছি বলে জানান তিনি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

১০ টাকা কেজি দরে চাল পাবেন যারা

আপডেট টাইম : ১১:৫৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬