ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ১৩৪ বার

শেখ হাসিনার শাসনামলে ২০১৯ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

সোমবার তার পঞ্চম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল।

বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হলের দ্বিতীয় তলার একটি ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরের নিচে নামাচ্ছে।

এর আগে, বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

আপডেট টাইম : ১০:৪৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪