ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পলাতক পুলিশের তালিকা প্রকাশ করতে হবে: রাজীব আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১০৩ বার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ প্রশাসন থেকে শত শত সদস্য পালিয়ে গেছেন। তারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন। ওই সরকারের অপকর্মের অংশীদার ছিলো এসব পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আন্দোলনকারীদের হয়রানি, নির্যাতনসহ নির্বিচারে গুলি করে শতশত ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা। জনরোষ থেকে বাঁচার জন্য, বিচার থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এসব বিতর্কিতদের তালিকা প্রকাশ করতে হবে। যাতে দেশ ও জাতি তাদের মুখোশ, অপকর্ম সম্পর্কে জানতে পারে, সতর্ক থাকতে পারে।

শুক্রবার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হবিগঞ্জ জেলার যৌথ উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, যুবদলের সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনসহ জেলা ও মহানগরের তিন সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

রাজীব আহসান বলেন, যুগে যুগে সকল অন্যায়, সকল অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে তরুনরা। তারাই স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দিয়েছে। ফ্যাসিবাদ শেখ হাসিনার দুর্বিষহ শোষনের বিরুদ্ধেও এদেশের ছাত্র-জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। এই তরুনদের ঐক্যবদ্ধ প্রতিবাদে স্বৈারাচার হাসিনা পালিয়ে গেলেও দায়িত্ব শেষ হয়নি। এখন নতুন করে দেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পলাতক পুলিশের তালিকা প্রকাশ করতে হবে: রাজীব আহসান

আপডেট টাইম : ১০:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪