ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৭৬ বার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী আব্দুর রহিম রনি (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রায়কোট গ্রামের জয়নাল আবেদীন জনির একমাত্র ছেলে।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সৌদি আরবের আলকাছিম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে তার কর্মস্থল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে আলকাছিম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রনি গুরুতরভাবে আহত হন

আব্দুর রহিম রনি জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পাস করেন। জীবিকার তাগিদে চলতি বছরের জুলাই মাসে তিনি সৌদি আরব যান। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

আব্দুর রহিম রনি’র চাচা মাস্টার জাফর আহম্মদ আপন বলেন, আমার ভাতিজা আব্দুর রহিম রনি সৌদি আরবের রিয়াদ এলাকায় একটি হোটেলে কাজ করতেন। গতকাল রাতে রনিসহ কয়েকজনকে রিয়াদ থেকে তার মালিকানাধীন দাম্মাম এলাকার অন্য একটি হোটেলে স্থানান্তর করার জন্য গাড়িতে করে পাঠানো হয়। তাদের বহনকারী গাড়ি চালক ড্রাইভিং অবস্থায় ঘুমিয়ে গেলে একটি মালবাহী ট্রলি গাড়ির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে রনি মারাত্মক ভাবে আহত হন। এ সময় পুলিশ সবাইকে উদ্ধার করে স্থানীয় আলকাছিম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। আজ দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট টাইম : ১১:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪